বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল যুদ্ধ চালাবেন নাকি সরে আসবেন, কঠিন সিদ্ধান্তে ট্রাম্প ইরানের হামলায় ৩৩৬৯ ইসরায়েলি আহত ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত

যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচল একঘণ্টা বিঘ্নিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন

যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে মেট্রোরেল চলাচল প্রায় একঘণ্টা বন্ধ ছিল। দুপুর দেড়টার দিকে বন্ধ হয়ে যাওয়ার পর আড়াইটার পরে মতিঝিল থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।
মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বিকেলে সাংবাদিকদের জানান, তাদের একটা সাবস্টেশন ফল করেছিল, এটা সিগন্যালিং সিস্টেমের সঙ্গে রিলেটেড। সমস্যাটির কারণে পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত ৪০ মিনিট এবং উত্তরা উত্তর স্টেশন থেকে পল্লবী পর্যন্ত অংশে ৫৫ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। বিকেল ৩টার দিকে দুই দিকেই ট্রেন চলাচল শুরু হয়।
ঢাকার পরিবহন ব্যবস্থা নিয়ে গড়া ফেইসবুক গ্রুপ ‘ট্রাফিক অ্যালার্টে’ মেট্রোরেল বন্ধের তথ্য জানিয়ে অনেকেই পোস্ট দিচ্ছিলেন। সেখানে সচিবালয় স্টেশন থেকে তারিকুল আলম নামের একজন লেখেন বেলা ১টা ৪৫ মিনিট। মেট্রো সাময়িক বন্ধ আছে। টিকিট বিক্রিও বন্ধ। কারণ অজানা, কেউ জানলে জানাবেন। এস এম তারিকুল ইসলাম নামে আরেক যাত্রী লিখেছেন, এক ঘণ্টা আগে আমি মতিঝিল থেকে মিরপুরে এসেছি। তখন তিনটি স্টেশনে কিছু সমস্যা হয়েছিল বলে ট্রেন স্টেশনে বিরতি নিচ্ছিল। মেট্রোরেল সেবা বিঘ্নিত হওয়ায় স্টেশনগুলোয় যাত্রীদের ভিড় দেখা গেছে। ট্রেনের অপেক্ষায় ছিলেন যাত্রীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর