রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

যারা নির্বাচন প্রতিহত করতে চেয়েছে, তারা এখন পলাতক : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ১০:২১ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশ এখন নির্বাচনমুখী। এই নির্বাচন যারা প্রতিহত করতে চেয়েছে, তারা এখন পালিয়ে গুপ্তস্থান থেকে গাড়ি পোড়াচ্ছে।
আজ বুধবার সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় সাংগঠনিক টিমের উদ্যোগে নির্দেশনা ও মতবিনিময় সভায় যোগদানের আগে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশি অনেক রাষ্ট্র যারা দ্বিধা-দ্বন্দ্বে ছিল, নির্বাচন পর্যবেক্ষণ পাঠাবে কি না, তারাসহ ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ৩০টি দল অংশ নিয়েছে। প্রত্যেকটি আসনে গড়ে সাতজন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’
ভোটার উপস্থিতিতে কোনো ঘাটতি থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেছিল, তারপরও সেই সব নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে। এবারের নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামূলক, উৎসাহব্যঞ্জক এবং দেশের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। সেই সাথে অনেক উন্নত দেশে যে পরিমাণ ভোটার উপস্থিতি হয় না, তার চেয়ে বেশি ভোটার উপস্থিতি হবে ইনশাআল্লাহ।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন কমিশনের অধীনে দেশের সব রাষ্ট্রযন্ত্র কাজ করছে। নির্বাচন কমিশন যা চাচ্ছে সরকার তা বাস্তবায়ন করছে। আপনারা জানেন, ইতোমধ্যে নির্বাচন কমিশন দেশের অধিকাংশ ইউএনও, ওসিদের বদলি করেছে, অনেক ডিসি-এসপিকে বদলি করেছে। অতীতে এরকম ঘটনা ঘটেনি। সব মিলিয়ে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অনেক কঠোর অবস্থান নিয়েছে।’
জাতীয় পার্টির সাথে জোট বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় পার্টি আমাদের মিত্র। ১৫ বছর ধরে একসাথে গণতন্ত্র রক্ষায় ও অপরাজনীতির বিরুদ্ধে আমরা কাজ করছি। এই নির্বাচনেও জাতীয় পার্টি আমাদের সহযোগী শক্তি হিসেবে কাজ করছে। জাতীয় পার্টিসহ আমরা ২০০৮ সালে নির্বাচন করেছি, ২০১৪ সালে ও ২০১৮ সালেও তারা জোটবদ্ধ হয়েছিল। তবে এই নির্বাচনেও আলোচনা চলছে, তারা স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিতে প্রায় ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। তবে আমাদের অনেকের সাথে কৌশলগত জোট হবে।’
স্বতন্ত্র প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে স্বতন্ত্র প্রার্থী মাঠে আছে, তবে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবে। দলীয় কিংবা স্বতন্ত্র প্রার্থী কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করলে সেটা আমরা দলগতভাবে দেখব।’
এরপর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় সাংগঠনিক টিমের উদ্যোগে নির্দেশনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় আয়োজিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কেন্দ্রীয় সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, এডভোকেট সফুরা বেগম রুমি।
সভায় রংপুর বিভাগের জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর