শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

যুদ্ধবিমান বিধ্বস্ত: তারেক রহমানের ব্যতিক্রমী রাজনৈতিক পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬:১৫ অপরাহ্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েকটি রাজনৈতিক পদক্ষেপ নিয়েছেন।

মঙ্গলবার বিএনপি মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

সোমবার রাতে নেওয়া পদক্ষেপগুলো হলো- জাতীয়তাবাদী কৃষক দলের পূর্বনির্ধারিত র‌্যালি বাতিল, মহিলা দলের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ‘নারীদের অবদান’ শীর্ষক অনুষ্ঠান বাতিল এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে- আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা সভায় বিএনপির দলীয় সংগীত পরিহার এবং পেশাজীবীদের আলোচনা সভায় মাইলস্টোনে নিহতের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা।

কালক্ষেপণ না করে তারেক রহমান তাৎক্ষণিকভাবে দলের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে বিভিন্ন নির্দেশনা দেন। তা হলো- একটি উদ্ধারকারী টিমসহ অ্যাম্বুলেন্সের বহর নিয়ে মাইলস্টোনের বিমান দুর্ঘটনাস্থলে যেতে। বিমান দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার অভিযানের তৎপরতার বিষয়ে লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজ-খবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে থাকার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্ত দানের জন্যেও দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান।

সর্বশেষ সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় নিহত ছাত্র-ছাত্রীদের ও পাইলটের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে, বিমান দুর্ঘটনা পরবর্তী চিকিৎসাসহ যে কোনো পদক্ষেপ নিতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীরকে (পাভেল) সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর