রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাড়তি উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ন

আগামী রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে সরকার বাড়তি পদক্ষেপ গ্রহণ করবে। এতে বেশি জোর দেওয়া হচ্ছে পণ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রেখে দাম নিয়ন্ত্রণে রাখা।
এ লক্ষ্যে নিত্যপণ্যের মজুত, আমদানি এবং এলসির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে বাণিজ্য মন্ত্রণালয়। তথ্য সংগ্রহের পর পণ্যভিত্তিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় সংসদ নির্বাচনের পর সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে এসব তথ্যের আলোকে মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে সভা করবে।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সোমবার বাসসকে বলেন,‘আমাদের মূল লক্ষ্য রমজান মাসের বাড়তি চাহিদার কারণে বাজারে যেন পণ্যের কোন সঙ্কট তৈরি না হয়। একইসাথে মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা। এ লক্ষ্যে ইতোমধ্যে আমরা পণ্যের মজুত, আমদানি এবং এলসির তথ্য সংগ্রহ করছি এবং নির্বাচনের পরপরই স্টেকহোল্ডারদের সঙ্গে সভা করবো।’
তিনি বলেন, নিত্যপণ্যের আমদানিতে যেন কোন সমস্যা তৈরি না হয় সেদিকে বাড়তি মনোযোগ দেওয়া হবে। মজুতকৃত পণ্য বাজারে সঠিকভাবে সরবরাহ ও মূল্য যাচাই করতে বিশেষ তদারকি করা হবে। এবার কেউ পণ্যের কৃত্রিম সঙ্কট তৈরির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
বাণিজ্য মন্ত্রণালয় সাধারনত প্রতিবছর রমজান মাসকে সামনে রেখে চাল, গম, ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, শুকনা মরিচ, ডিম, খেজুরসহ নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য তদারকিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর