বুধবার, ২০ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: বিডা চেয়ারম্যান মোটরসাইকেল চালকদের জন্য দুঃসংবাদ

রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার দাবি মেনে নেওয়ার আহ্বান জেলেনস্কির

ডেস্ক রিপোর্ট
আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ন
In this image from video provided by the Ukrainian Presidential Press Office and posted on Facebook Tuesday, March 15, 2022, Ukrainian President Volodymyr Zelenskyy speaks in Kyiv, Ukraine. (Ukrainian Presidential Press Office via AP)

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি কিয়েভকে রাশিয়ার একেবারে ভেতরে সামরিক লক্ষ্যবস্তু, বিশেষ করে বিমান ঘাঁটিগুলোতে আঘাত হানার অনুমতি দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।
কিয়েভ থেকে এএফপি জানায়, খারকিভে ভয়াবহ হামলার পর রোববার তিনি এ আহ্বান জানান।
জেলেনস্কি তার নিয়মিত ভাষণে বলেন, “এই সন্ত্রাসের মোকাবেলা কেবলমাত্র একটি পদ্ধতিগত সমাধানের মাধ্যমেই সম্ভব। রাশিয়ার সামরিক বিমান ধ্বংসে দূরপাল্লার সমাধান এক্ষেত্রে একটি ভিত্তি হতে পারে।”
তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি থেকে আসা যথাযথ সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।”
এর আগে, রুশ বাহিনী খারকিভের একটি আবাসিক ভবনে বোমা হামলা চালায়। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় এ নগরীতে মস্কোর একের পর এক হামলার এটি সর্বশেষ ঘটনা। সেখানে রাশিয়ার হামলায় আগুন ধরে যায়। পরে দমকলবাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
খারকিভের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে বলেছেন, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে একজন বয়স্ক নারীর মৃতদেহ উদ্ধার করেছে। সেখানে হামলার ঘটনায় ৪২ জন আহত হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর