রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল যুদ্ধ চালাবেন নাকি সরে আসবেন, কঠিন সিদ্ধান্তে ট্রাম্প ইরানের হামলায় ৩৩৬৯ ইসরায়েলি আহত ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

লাগামহীন দুর্নীতির মাধ্যমে বিএনপি-জামাত শাসনামলে সরকারি চাকুরি নিয়োগ প্রক্রিয়াকে ধ্বংস করা হয়েছে : সজীব ওয়াজেদ জয়

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ১১:৫০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামাতের সর্বশেষ শাসনামলে ঘুষ এবং রাজনৈতিক আনুগত্যই ছিল সকল ধরনের সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে প্রধান যোগ্যতা, যেখানে মেধাবী শিক্ষার্থীদের কোন স্থান ছিল না।

নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে  তিনি  লিখেছেন, ‘‘এর ফলে চমৎকার শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও হাজারো মেধাবী শিক্ষার্থী দেশের সেবা করার জন্য কোন চাকুরি পায়নি’’

তিনি  উল্লেখ করেন, সম্প্রতি ৪১তম বিসিএস পরীক্ষার ফলাফল ঘোষণা করে পাবলিক সার্ভিস কমিশন ২৫২০ জন প্রার্থীকে  নিয়োগের জন্য সুপারিশ করেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মেধাবী শিক্ষার্থীদের একান্ত চাওয়া সকল ধরনের সরকারি চাকুরি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করেছে। কিন্তু অতীতে লাগামহীন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে নষ্ট করা হয়েছে।

ফেসবুকে দেওয়া এক ভিডিও ক্লিপে জয় বলেন, ‘‘আমরা পিছনে ফিরে তাকালে দেখতে পাই বিএনপি-জামাত শাসনামলে কি অভূতপূর্ব দুর্নীতির কুখ্যাত সব গল্প খুঁজে পাই, যার মাধ্যমে  নিয়োগ প্রক্রিয়াকে ধ্বংস করা হয়েছে।’ – বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর