বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

শেখ হাসিনা গরীবের পরম বন্ধু : ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৯:৪৪ অপরাহ্ন

পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। আর এ সরকারের প্রধানমন্ত্রী ও জাতির পিতার কন্যা শেখ হাসিনা জনগণের বন্ধু, গরিবের পরম বন্ধু।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ও গতকাল সোমবার সিলেটে নিজ নির্বাচনী এলাকায় সিলেট নগরী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে স্বেচ্ছাধীন তহবিল থেকে নগদ অর্থ ও ঢেউটিন ও ঈদ উপহার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি এ মন্তব্য করেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার, তাই সকল সময়ই জনকল্যাণে সরকার তার সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাচ্ছে।

সরকার গরিবের কথা চিন্তা করে টিসিবির মাধ্যমে নিত্যপণ্য দ্রব্য কমমূল্যে সরবরাহ, ৫০ লক্ষ পরিবারকে বিভিন্ন ভাতা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে। এর সুফল জনগণ ভোগ করছে। এটি প্রয়োজনে ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।’ এ সময় তিনি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ আসন্ন ঈদে দেশ-বিদেশে সকলের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
এ সকল অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, সিলেট অনলাইন প্রেস ক্লাব সভাপতি মুহিত চৌধুরী সাধারণ সম্পাদক মকসুদ আহনদ, জেলা প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক ও ডেইলি সিলেট মিডিয়ার বার্তা সম্পাদক রবিকিরন সিংহ রাজেশ, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর