সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা সরকার মৎস্যজীবী বান্ধব সরকার : সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪৯ অপরাহ্ন

‘মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর। শেখ হাসিনা সরকার মৎস্যজীবী বান্ধব সরকার’ জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেন, ‘মৎস্যজীবীদের পরিবার স্বাস্থ্য-শিক্ষা থেকে বঞ্চিত ছিল একসময়। আজ তাদের অধিকার নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সরকার।’

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলা আওয়ামী মৎসজীবী লীগের উদ্যোগে জেলা কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, ‘মাছ ধরা যখন নিষিদ্ধ থাকে তখন জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হয়। মৎস্যজীবী মানুষগুলোর জীবনমান উন্নয়নেও সরকার সবসময় কাজ করছে।’

তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা মানবিক উন্নয়নের এক উজ্জ্বল বাতিঘর। শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সারাক্ষণ দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে চলেছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শাহআলম, শ্রম বিষয়ক সম্পদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য এডভোকেট বদিউজ্জামাল কিরণ, জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক এসএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দেবাশীষ কর মধু প্রমুখ।

এসময় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর