মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩, ২:০৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের এই দিনে (১১ জুন) সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি।

জরুরি অবস্থা চলাকালে ২০০৭ সালের ১৬ জুলাই ধানমন্ডির সুধাসদনের বাসভবন থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। বেশ কয়েকটি দুর্নীতির মামলায় প্রায় ১১ মাস তাঁকে কারাবন্দি থাকতে হয়।

পরে জরুরি অবস্থার মধ্যেই দেশজুড়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের মুখে উন্নত চিকিৎসার প্রয়োজনে ২০০৮ সালের ১০ জুন আট সপ্তাহের জামিনে মুক্তি পান শেখ হাসিনা। মুক্তি পেয়ে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। চিকিৎসাধীন অবস্থায় কয়েক দফা তাঁর জামিনের মেয়াদ বাড়ানো হয়। ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরলে তাঁকে স্থায়ী জামিন দেওয়া হয়।

এরপর ওই বছরের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। শেখ হাসিনা হন প্রধানমন্ত্রী।

পরে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও বিজয় নিয়ে আওয়ামী লীগ ও তার জোট ক্ষমতায় আসে। শেখ হাসিনার নেতৃত্বে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে দেশকে উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর