বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

সচিবালয়ে পুলিশ ও শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মুলত এই ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার (০৮ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশ কমিশনার ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনকে প্রধান করে তিন সদস্যের এ  কমিটি গঠন করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণপূর্বক মতামতসহ বিস্তারিত প্রতিবেদন আগামী ৫ কার্যদিবসের মধ্যে দাখিল করবে। কমিটি প্রয়োজনে যে কোন কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) আনুমানিক দুপুর সাড়ে ১২ টা থেকে আড়াইটার মধ্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ থেকে ৫০০ জন শিক্ষার্থীরা উক্ত বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং বোর্ডের কয়েকজন সদস্যের অপসারণের দাবি জানিয়ে প্রেসক্লাবের সামনে জমায়েত হয়। সেখান থেকে তারা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয়। পরে শিক্ষা ভবনের সামনে পুলিশের অপর ব্যারিকেডটি ভেঙ্গে সচিবালয়ের মূল গেইটের সামনে অবস্থান নেয় এবং সচিবালয়ের গেইট টপকিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করে। পরে পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে এবং ব্যর্থ হলে কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য উক্ত কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর