বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

সম্মিলিত সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ জলাতঙ্ক নির্মূলে ইতিবাচক অবদান রাখবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদ
আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১৫ অপরাহ্ন

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, সকলের সম্মিলিত সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ জলাতঙ্ক নির্মূলে ইতিবাচক অবদান রাখবে।
তিনি ‘বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৩’ উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন।
সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিতকরণের অংশ হিসেবে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আগামীকাল বৃহস্পতিবার ‘বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৩’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, জলাতঙ্ক বাংলাদেশে একটি পরিচিত রোগ হলেও সচেতনতা ও সঠিক পরিচর্যার অভাবে রোগটির প্রভাব অনেক বেশি। তাই জলাতঙ্কের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০৭ সাল থেকে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়ে আসছে।
তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বর্তমানে বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্ক রোগে মৃত্যুবরণ করে এবং প্রত দশজন মৃত্যুবরণকারীর মধ্যে চারজনই শিশু। সঠিক সময়ে চিকিৎসা করলে জলাতঙ্ক শতভাগ প্রতিরোধযোগ্য। এ প্রেক্ষাপটে এ বছরের প্রতিপাদ্য ‘জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান’ সময়োপযোগী ও যথার্থ হয়েছে বলেও রাষ্ট্রপতি মনে করেন।
তিনি বলেন, জলাতঙ্ক প্রতিরোধে সরকার বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল, বিআইটিআইডি হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন সরবরাহ করছে। বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠীর মধ্যে জলাতঙ্কের হার পূর্বেও তুলনায় হ্রাস পেলেও ভৌগোলিক অবস্থান, অসচেতনতা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অনিয়ন্ত্রিত আচরণ ও ভ্রান্ত ধারণার জন্য এদেশে জলাতঙ্কের ঝুঁকি এখনও বিদ্যমান। তাই সচেতনতা বৃদ্ধি, কুসংস্কার দূরীকরণ ও মানুষের আচরণ পরিবর্তনে সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের কার্যকরী অংশগ্রহণ অতীব জরুরি।
তিনি ‘বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৩’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর