বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিমার আওতায় আনতে আলাদা বিমা কোম্পানি

ডেস্ক রিপোর্ট
আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৪:৩৭ অপরাহ্ন

মতামত চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে বিমা সেবার আওতায় আনার জন্য একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড। এবিষয়ে সংশ্লিষ্টদের মতামত চেয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সকল সিনিয়র সচিব, সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার সকল প্রধান, সকল বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক এবং দেশের সকল উপজেলা নির্বাহী অফিসারকে গত ৩ আগস্ট এ চিঠি পাঠানো হয়। কর্মচারী কল্যাণ বোর্ডের অধীন একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রস্তাবের বিষয়ে সংস্লিষ্টদেরকে আগামী ২৭ আগস্টের মধ্যে সুস্পষ্ট মতামত ই-নথিতে পত্রজারির মাধ্যমে ই-মেইলে পাঠানোর জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০০৪-এর ধারা ৬ এর দফা (থ) এ সময় ও অবস্থার প্রেক্ষিতে যৌক্তিক, বাস্তবধর্মী ও অধিকতর কল্যাণমুখী নতুন নতুন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ধারা-১৮ এ বোর্ড বীমা কোম্পানির কর্মচারীদের জন্য জীবন বিমা করতে পারবে মর্মে উল্লেখ রয়েছে। আইনের এ বিধান অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বীমা সেবার আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের উদ্দেশ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৩৫তম বোর্ড সভায় উপস্থাপন করা হয়। এ সভায় স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রয়োজনীয়তা, জীবন বীমা কর্পোরেশন থেকে পাওয়া প্রস্তাব, সুবিধা-অসুবিধা ইত্যাদি বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এরপর বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন করা হয়। এছাড়াও, বিমা কোম্পানি গঠনের লক্ষ্যে বিমা বিশেষজ্ঞ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়। এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
এতে জানানো হয়, প্রস্তাবিত স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের বিষয়টি কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধায় রুলস অব বিজনেস অনুযায়ী সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের তথা সকল স্টেকহোল্ডারদের মতামত প্রয়োজন। এ কারনে প্রস্তাবের বিষয়ে আগামী ২৭ আগস্টের মধ্যে সুস্পষ্ট মতামত পাঠানোর অনুরোধ করা হয়।
জানা গেছে এই কোম্পানি গঠনের পর গ্রুপ স্বাস্থ্য বীমা (প্লাটিনাম), গ্রুপ স্বাস্থ্য বীমা (গোল্ড), গ্রুপ স্বাস্থ্য বীমার (সিলভার) কাভারেজ, কাভারেজ অ্যামাউন্ট এবং এক, চার ও ছয় সদস্যের প্রিমিয়াম কীভাবে নির্ধারণ করা হবে সে বিষয়েও খসড়া করে রেখেছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্লিষ্ট একজন কর্মকর্তা জানান, সংশ্লিষ্টদের মতামত পাওয়ার পর স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর