বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

সরাইলে জমি দখল ও মারধরের অভিযোগে দ্রুতবিচার আদালতে মামলা

মো. শাহীনুর তানভীর
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১:৩১ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে, দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ও মারধরের ঘটনায় দ্রুতবিচার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া দ্রুতবিচার আদালতে দায়ের করেন মো. এজাজুল হক (২৭) নামে এক ব্যক্তি।

আদালত সূত্রে জানা গেছে, বাদী মো. এজাজুল হক পিতা: রেজাউল হক ওরফে সুলতান মিয়া (৬৬) গ্রাম: সূর্য্যকান্দি, ডাকঘর: কালিকচ্ছ, উপজেলা: সরাইল, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। মামলার আসামি করা হয়েছে একই এলাকার, ১. আব্দুল আল জিহাদ (২৮) পিতা: সামসুল হক ওরফে সামসু উদ্দিন (৫০)

২. সামসুল হক ওরফে সামসু উদ্দিন (৫০) পিতা: মৃত আব্দুল ছাত্তার, উভয় সাং- কালিকচ্ছ (নন্দীপাড়া) ডাকঘর: কালিকচ্ছ উপজেলা: সরাইল এবং তার পরিবারের আরও কয়েকজন সদস্যকে।

মামলার এজাহার অনুযায়ী, ২৯ অক্টোবর ২০২৫ তারিখ বুধবার, সকাল আনুমানিক ১১.৩০ ঘটিকায়, বাদীর পৈতৃক জমিতে সীমানা-সংক্রান্ত বিরোধের জেরে, মামলার ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থলে বাদী ও ১নং সাক্ষী, তফশীলোক্ত ভুমি রক্ষনাবেক্ষন করিতে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছামাত্রই, আসামিরা দলবদ্ধভাবে প্রবেশ করে জমি দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে মামলার ১নং আসামী, বিজিবি কর্মরত আব্দুল আল জিহাদ (২৮) বাদী মোঃ এজাজুল হকের পিতা, মোঃ রেজাউল হক ওরফে সুলতান মিয়াকে (৬৬) কিল, ঘুষি ও বেদরম মারধর করে গুরুতর আহত করেন। আহত অবস্থায় প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসা শেষে জমি দখল ও হামলার ঘটনায় ২০০২ সালের দ্রুতবিচার আইন (ধারা ৪/৫) অনুযায়ী মামলা দায়ের করা হয়।

আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, বাদী ও আসামিপক্ষের মধ্যে পূর্ব থেকে জমির সীমান্ত নিয়ে বিরোধ ছিল। স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি। সর্বশেষ সংঘর্ষের ঘটনায় বাদী আর্থিক ও শারীরিক ক্ষতির শিকার হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর