মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীসহ সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৭:৩০ অপরাহ্ন
সুভাষ চন্দ্র সিংহ রায়। ছবি : সংগৃহীত

সাংবাদিক ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ চন্দ্র সিংহ রায় এবং তার স্ত্রী সাবেক সংসদ সদস্য (মহিলা আসন-৩১) খ. মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, সুভাষ চন্দ্র সিংহের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে অর্থ উপার্জন করে সে অর্থ তার নিজ ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে আনাপূর্বক বৈধতা প্রদানের চেষ্টা ও বিদেশে টাকা পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধের অভিযোগ বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সুভাষ চন্দ্র সিংহ ও তার স্ত্রী খ. মমতা হেনা লাভলী দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিদেশে পালিয়ে গেলে তাদের লন্ডারিংকৃত অর্থ পুনরুদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য বিদেশ গমন রহিতকরণের নিষেধাজ্ঞা অতীব জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর