রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

হাইকোর্টের বিচারক নিয়োগে দরখাস্ত আহ্বান করে এই প্রথম গণবিজ্ঞপ্তি

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

এই প্রথম সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ অনুযায়ী হাইকোর্টের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে দরখাস্ত আহ্বান করে গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

আজ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫ -এর ৭ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল পর্যায়ে বিজ্ঞপ্তি প্রদান করা হলে অনেক আগ্রহী প্রার্থী নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করেছেন।’

সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল কর্তৃক উক্ত দরখাস্তসমূহের পাশাপাশি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে কাউন্সিল সর্বসম্মতভাবে গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নির্ধারিত ফরমে প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমতাবস্থায়, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগ বিষয়ক সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে উপযুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহের সুবিধার্থে অধ্যাদেশ অনুসরণপূর্বক আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যাদির সংযুক্তি এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবিসহ নির্ধারিত ফরমে দরখাস্ত আগামী ২২ জুনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে ডাকযোগে অথবা সরাসরি প্রেরণ করার জন্য নির্দেশক্রমে গণবিজ্ঞপ্তি জারি করা হলো।’

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ইতোপূর্বে যেসকল প্রার্থী প্রয়োজনীয় তথ্যাদিসহ নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করেছেন, সেসকল প্রার্থীগণের পুনরায় দরখাস্ত দাখিলের আবশ্যকতা নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর