বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

হামাস প্রধানের সাথে রেড ক্রস প্রেসিডেন্টের বৈঠক

ডেস্ক রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৩:২৪ অপরাহ্ন

রেডক্রস সোমবার বলেছে, ইসরায়েল ও গাজায় সশস্ত্র সংঘাত সম্পর্কিত মানবিক সমস্যাগুলোর সমাধান এগিয়ে নিতে সংস্থাটির প্রেসিডেন্ট হামাস প্রধান ইসমাইল হানিয়াহর সাথে সাক্ষাৎ করতে কাতারে গেছেন।
রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি আইসিআরসি এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিক হামাসের রাজনৈতিক ব্যুরোর চেয়ার ইসমাইল হানিয়াহ ও কাতার কর্তৃপক্ষের সাথে আলাদাভাবে দেখা করেছেন। খবর এএফপি’র।
ইসরায়েলে ৭ অক্টোবরের হামাসের নজিরবিহীন হামলায় যে ২৪০ জনকে জিম্মি করা হয় তাদের মুক্তির জন্য মধ্যস্থতাকারীদের মধ্যে সমঝোতা চুক্তির একটি প্রস্তাব উঠে এসেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, হামাসের ওই হামলায় প্রায় ১,২০০ লোক নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগ বেসামরিক লোক।
হামাস কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের বিমান ও স্থল অভিযান ইতোমধ্যে গাজায় হাজার হাজার শিশুসহ ১৩,৩০০ জনেরও বেশি লোককে হত্যা করেছে। যাদের বেশির ভাগ বেসামরিক নাগরিক।
স্পোলজারিকের সফর আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান উন্নত করতে সব পক্ষের সাথে সরাসরি আলোচনা করার প্রচেষ্টার অংশ বলে আইসিআরসি জোর দিয়েছে।
আইসিআরসি উল্লেখ করেছে, সাম্প্রতিক সপ্তাহে গাজায় জিম্মিদের পরিবারের পাশাপাশি ইসরায়েলি ও ফিলিস্তিনি নেতাদের সাথে স্পোলজারিক একাধিকবার দেখা করেছেন।
জেনেভা ভিত্তিক সংস্থাটি জোর দিয়েছে সংঘাতে সমস্ত ক্ষতিগ্রস্থদের জরুরী সুরক্ষার জন্য এবং গাজা উপত্যকায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতির অবসানের জন্য আবেদন অব্যাহত রেখেছে।
আইসিআরসি বলেছে, গাজায় এর কর্মীরা জীবন রক্ষাকারী সহায়তা প্রদান করছে এবং একটি সার্জিক্যাল দল অপারেশন চালিয়ে যাচ্ছে। সংস্থাটি কর্মকান্ড বাড়ানোর লক্ষে টেকসই, নিরাপদ মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়েছে।
আইসিআরসি তাদের দলগুলোকে জিম্মিদের কল্যাণ পরীক্ষা করতে ওষুধ সরবরাহ করতে এবং জিম্মিদের পরিবারের সাথে যোগাযোগের ব্যবস্থা করার অনুমতির জন্য জোর দিয়েছে।
সংস্থাটি অবিলম্বে জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছে। একটি নিরপেক্ষ মানবিক মধ্যস্থতাকারী হিসেবে ভবিষ্যতের যে কোনো মুক্তির সুবিধার্থে সংঘাতের পক্ষগুলোকে সম্মত করতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর