রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী

হোয়ে ইউন জিওং বাংলাদেশে এডিবি’র নয়া কান্ট্রি ডিরেক্টর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে হোয়ে ইউন জিয়ংকে নিয়োগ দিয়েছে।
জিওং বাংলাদেশে এডিবি’র কার্যক্রম পরিচালনা করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার, উন্নয়ন অংশীদার এবং স্টেকহোল্ডারদের সাথে নীতি সংলাপ করবেন।
তিনি বাংলাদেশের জন্য এডিবি’র আসন্ন কান্ট্রি পার্টনারশীপ স্ট্র্যাটেজি (সিপিএস) প্রস্তুতি শুরু করবেন।
আজ এডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
জিওং বলেন, বর্তমান সিপিএস ২০২৫ সালে শেষ হবে। ‘আমি অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং অর্থনৈতিক বৈচিত্র ও টেকসই প্রবৃদ্ধির গতিপথের দিকে অগ্রগতিসহ ব্যাপক ভিত্তিক গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার, উন্নয়ন অংশীদার এবং বাংলাদেশের জনগণের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আপেক্ষায় রয়েছি।’
তিনি বলেন, ‘অধিকতর সংহত ও টেকসই প্রবৃদ্ধি প্রক্রিয়ার উন্নয়নে অন্তর্বর্তী সরকার, উন্নয়ন অংশীদার এবং বাংলাদেশের জনগণের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহিষ্ণু ও শক্তিশালী উন্নয়নে সহায়তা অব্যাহত রাখা হবে।’
জিওংয়ের ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। এরমধ্যে এডিবি’তেই ১৫ বছর। ব্যাংকে যোগদানের আগে তিনি রিপাবলিক অব কোরিয়ার কৌশল ও অর্থ মন্ত্রনালয়ে উর্ধ্বতন পদে অধিষ্ঠিত ছিলেন।
তিনি ২০০৯ সালে অর্থনীতিবিদ হিসেবে এডিবি’তে যোগ দেন এবং আঞ্চলিক সহযোগিতা ও কার্যক্রমে ব্যাপকভাবে কাজ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর