বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

‘২৪ সেপ্টেম্বর থেকে সারা দেশে নিরাপত্তা জোরদার’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৬ অপরাহ্ন
রোববার (২১ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। পূজা ধর্মীয় আচার, তাই সবারই দায়িত্ব থাকবে সতর্কভাবে উৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা।’
তিনি আরও জানান, দেশের সীমান্ত ও নৌপথ দিয়ে মাদক প্রবেশের প্রবণতা বাড়ছে। তাঁর ভাষায়, ‘মাদক আসছে বিভিন্ন রুট দিয়ে, কিন্তু এর বিনিময়ে চলে যাচ্ছে চাল, সার ও ওষুধ। শুধু কক্সবাজার বা চট্টগ্রাম নয়, বরিশাল ও বরগুনার উপকূলবর্তী রুটেও একই চিত্র দেখা যাচ্ছে।’
আরাকান আর্মির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তারা পুরোপুরি মাদকনির্ভর। প্রচুর পরিমাণে মাদক ধরা পড়ছে, ফলে বাজারে দাম বেড়ে গেছে।’
কৃষি খাতের সমস্যা নিয়েও তিনি সতর্ক করেন। বলেন, ‘কৃষক এখন আলুর সঠিক দাম পাচ্ছে না। তারা যদি হতাশ হয়ে চাষ কমিয়ে দেয়, তাহলে সামনে আলুর বাজারে অস্থিরতা দেখা দেবে।’
প্রতিমা ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবার এ ধরনের ঘটনার সংখ্যা অনেক কম। যেখানে প্রতিমা ভাঙচুর হয়েছে, সেখানে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে।’
তিনি পুনরায় উল্লেখ করেন, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষ্যে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর