রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

৮১ জন বিচারককে বদলি করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৮:০৪ অপরাহ্ন

সরকার বিভিন্ন পদমর্যাদার ৮১ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলির মাধ্যমে বিচার বিভাগে রদবদল করেছে।
শুক্রবার (৩০ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা থেকে চারটি প্রজ্ঞাপন জারি করে রদবদলের কথা জানান হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের নতুন কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো।
আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেগম উম্মে কুলসুমকে আইন কমিশনের সচিব করা হয়েছে। আইন কমিশনের সচিব শেখ গোলাম মাহবুবকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক করা হয়েছে।
আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। এই প্রজ্ঞাপনে মোট ২১ জন বিচারককে বদলি করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে বিভিন্ন জেলায় দায়িত্বরত ৪৪ জন বিচারককে নতুন কর্মস্থলে নিয়ে যাওয়া হয়েছে। তারাও ৩ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যাবেন।
অন্য প্রজ্ঞাপনে ফেনী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান খানকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ করা হয়েছে।
চতুর্থ প্রজ্ঞাপনে ১৫ জনকে নতুন দায়িত্বে নিয়ে যাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর