বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

অসাংবিধানিক সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে : বঙ্গবন্ধু পরিষদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৮:৩৮ অপরাহ্ন

হরতাল অবরোধে অগ্নিসন্ত্রাস একটি অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও  সন্ত্রাসী কর্মকান্ড। এসব অসাংবিধানিক কর্মকান্ডের বিরুদ্ধে সাধারণ জনগনকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদের প্রয়াত সভাপতি ডা. এস এ মালেকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আ ব ম ফারুক, ডা. এস এ মালেকের ছেলে ও বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, প্রেসিডিয়াম সদস্য অজিত কুমার সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আ জ ম শফিউল আলম ভূইয়া ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন , বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু, সাংগাঠনিক সম্পাদক ডা. আইয়ুবুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নেসার আহমেদ ভূইয়া প্রমূখ।

আরেফিন সিদ্দিক বলেন, আগামী নির্বাচনকে বানচাল করতে নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চলছে। বিরোধী দল হরতাল দিচ্ছে, অবরোধ দিচ্ছে। সেগুলো তারা দিতে পারে, সেই রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার তাদের আছে। তবে বঙ্গবন্ধু যে সংবিধান আমাদেরকে দিয়ে গেছেন, সেখানে ২২টি মৌলিক ও গণতান্ত্রিক অধিকার আমাদের দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আপনাদের যেমন অবরোধ দেওয়ার অধিকার আছে, ঠিক তেমনি আমাদেরও নিশ্চিন্তে চলাফেরার অধিকার আছে। হরতাল অবরোধে অগ্নিসন্ত্রাস একটি অগণতান্ত্রিক, অসাংবিধানিক, সন্ত্রাসী কার্যক্রম। তাই অসাংবিধানিক যেসব কর্মকান্ড ঘটছে, এগুলোর বিরুদ্ধে সাধারণ জনগনকে সোচ্চার হতেহবে।’

ডা. এস এ মালেক সম্পর্কে আরেফিন সিদ্দিক বলেন, ‘ডা. এস এ মালেক সব সময়ই নিজের সবটুকু দিয়ে বঙ্গবন্ধু পরিষদ পরিচালনা করেছেন, কিন্তু তিনি কখনো পদ পদবীর আকাঙ্খা করেননি। আজকে আমরা সেই মানুষটির প্রতি শ্রদ্ধা জানাতে এই মিলনায়তনে একত্রিত হয়েছি। এই শ্রদ্ধা জানানো তখনই সফল হবে, যখন আমরা তার সাংগঠনিক ও মানবিক গুণাবলীগুলোকে ধারণ করতে পারবো।’

সভায় বক্তারা বলেন, বাঙালি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় ডা. এস এ মালেকের অসাধারণ অবদান রয়েছে। তিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে এবং ‘৭৫ পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার প্রচেষ্টা চালিয়েছেন। পরবর্তীতে, বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করতে এবং জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ডা. এস এ মালেকের প্রয়াস  ইতিহাসের পাতায় উজ্জল হয়ে লেখা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর