বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫, ২:২২ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

জুলাইয়ের গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ। এই দাবিতে আগামীকাল শনিবার (১০ মে) সারাদেশের বিভিন্ন পয়েন্টে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে শাহবাগে চলমান আন্দোলনে এই ঘোষণা দেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামীকাল শনিবার তিনটায় শাহবাগে গণজমায়েত ঘোষণা করছি। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে। দেশের প্রত্যেকটি পয়েন্টে যেখানে জুলাই গণঅভ্যুত্থানে ব্লক করা হয়েছিল সেসব পয়েন্টে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে।

তিন দফা দাবি উল্লেখ করে হাসনাত বলেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের তিন দফা হলো, জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে এর অঙ্গসংগঠনসহ নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করতে হবে।

এদিকে শুক্রবার (৯ মে) বিকেলের দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমাবেশ থেকে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ।

এরপর থেকে হাজারো জনতা স্লোগান দিয়ে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে শাহবাগ মোড়ে হাজার হাজার ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে। এ সময় তারা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’ ‘নাহিদ, আক্তার আসছে, রাজপথ কাঁপছে’, ‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘২৪ বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘লীগ ধর, জেলে ভর’, প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট সময় ধরে শাহবাগের অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর