রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন কপ সম্মেলনে যোগ দিতে ৯ নভেম্বর তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পরীমণি ও সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাসিনা-কামালের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার উদ্যোগ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান মানিক পশারীর দাফনে বাধা : মুক্তিযোদ্ধাদের নিন্দা ৬১ বসন্তে কিং খান ব্যারিস্টার ফুয়াদকে তলব করলেন ট্রাইব্যুনাল ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী

ইয়েমেনে ৫টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে আমেরিকা

ডেস্ক রিপোর্ট
আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন

মার্কিন বাহিনী ইয়েমেনে আবারো বিমান হামলা চালিয়েছে। রোববার তারা দেশটিতে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।
মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
এদিকে এর একদিন আগে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একাধিক বিমান হামলা চালিয়েছে।
লোহিত সাগরে চলাচলকারী ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক  জাহাজে হুতিদের হামলার বিরুদ্ধে দেশদুটি তৃতীয় পর্যায়ে এ যৌথ হামলা চালায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) বলেছে, আমেরিকান বাহিনী নিজস্ব প্রতিরক্ষার জন্যে হুতিদের বিরুদ্ধে এ  হামলা চালিয়েছে। প্রথমে ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে স্থল হামলা পরে জাহাজ প্রতিরক্ষায় আরো চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
মার্কিন বাহিনী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলকায় ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং এসব ক্ষেপণাস্ত্র আমেরিকান নৌজাহাজ ও এ এলাকায় অন্যান্য বাণিজ্যিক জাহাজের জন্যে হুমকি মনে করায় এসব ধ্বংসে পাল্টা ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে।
উল্লেখ্য, গাজায় ইসরাইলের অব্যাহত নৃশংস অভিযানের কারণে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে।
এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর