শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

কক্সবাজারের রামু’র শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন মর্জিয়া বেগম

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন

খুনিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মর্জিয়া বেগম রামু উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। কৃতি শিক্ষক মর্জিয়া বেগমের সার্বিক পারফরম্যান্স বিবেচনা করে বিচারকমন্ডলী তাঁকে মহিলা ক্যাটাগরিতে জাতীয় শিক্ষা পদক ২০২৩ এর জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে মনোনীত করেছেন।

মেধাবী ও কর্ম পাগল মর্জিয়া বেগম হচ্ছেন-আবুল হোসেন ও রশিদা বেগম এর প্রথমা কন্যা ও পরিবারের মেজ সন্তান। তিনি বিবিএস (অনার্স) সহ প্রথম শ্রেণিতে এমবিএস পরীক্ষা সম্পন্ন করেছেন। এছাড়া ডিপিএড, বিএড, এমএড করেছেন কৃতিত্বের সাথে।

সফল শিক্ষক মর্জিয়া বেগম উপজেলা পর্যায়ে মহিলা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে মনোনীত হওয়ায় মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করেন। তিনি রামু উপজেলার নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু শামীম, ইউআরসি ইন্সট্রাক্টর আজিজুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু নছর মোঃ হাছান, সৈয়দ নজরুল ইসলাম,আজগর হোছাইনসহ জুরি বোর্ডের সকল সদস্যদের কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করেন । যাঁরা তাঁকে সবসময় সাহস যুগিয়েছেন, সঠিক ও যথার্থ নির্দেশনা দিয়েছেন। তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁর দায়িত্বশীলতা, নিষ্ঠা ও শ্রমকে মূল্যায়ন করেছেন উপজেলা প্রশাসন। তিনি এ সফলতাব তাঁর সহকর্মী ও ছাত্রছাত্রীদের প্রতি উৎসর্গ করেন ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। যাঁরা সবসময় তাঁর পথ চলায় পাশে থেকেছেন, অনুপ্রেরণা যুগিয়েছেন।

অদম্য ইচ্ছাশক্তি সম্পন্ন মর্জিয়া বেগম বলেন, এ অর্জন আমাকে প্রেরণা ও প্রত্যয়ে সমৃদ্ধ করেছে। আরো এগিয়ে যেতে পথ দেখাবেন বলে তিনি মনে করেন।

ভবিষ্যতে জেলা পর্যায়ে আরও বৃহত্তর পরিসরে সফলতা অর্জনে মর্জিয়া বেগম মহান আল্লাহর অসীম রহমত, সংশ্লিষ্ট সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর