বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

কারামুক্ত হয়ে জুলাইয়ের ছাত্র-জনতাকে ধন্যবাদ জানালেন আজহারুল

ডেস্ক রিপোর্ট
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫, ৩:০৪ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন। বুধবার (২৮ মে) সকাল ৯টা ৫ মিনিটে তিনি মুক্তি পান। আজহারুল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে ছিলেন। সেখান থেকে তাকে আজ সকালে মুক্তি দেওয়া হয়।

কারামুক্তির পর শাহবাগে জামায়াতে ইসলামী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন জামায়াতের এই নেতা। সেখানে তিনি বলেছেন, আমি ধন্যবাদ জানাতে চাই, যাদের কারণে আমি মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, সেই ৩৬শে জুলাই ও ৫ আগস্ট মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রম আন্দোলন, তাদের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হতে বাধ্য হয়েছিল। এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন।

আজহারুল ইসলাম আরও বলেছেন, ছাত্র সমাজই রাস্তায় নেমে, রক্ত ঢেলে তারা এই সাড়ে ১৪-১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের সকল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, যার কারণে দম্ভ-গর্ব সব চূর্ণ হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে।

এ ছাড়া তিনি বলেন, এখানে রাস্তা আটকে সমাবেশ আয়োজন করা হয়েছে। জনগণের যেন ভোগান্তি না হয়। এখন আর কথা বলবো না, আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনার সঙ্গে বারবার দেখা হবে, বারবার কথা হবে।

এর আগে গতকাল মঙ্গলবার একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড থেকে খালাস পান এ টি এম আজহারুল ইসলাম। গণহত্যা, হত্যা, অপহরণ ও নির্যাতনের ছয় ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় মঙ্গলবার বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর