সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: বিডা চেয়ারম্যান মোটরসাইকেল চালকদের জন্য দুঃসংবাদ বাসস কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত ট্রাম্পের এক পোস্টে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ বিয়ের জন্য ব্যাংক থেকে ঋণ চান, জেনে নিন শর্তগুলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি

কিয়ামতের দিন ধন-সম্পদের মোহে আসক্ত ব্যক্তির পরিণতি

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
প্রতীকী ছবি

দুনিয়া ও ধন-সম্পদের মোহে পড়ে মানুষ আল্লাহ, পরকাল ও চিরস্থায়ী জান্নাতের সুখের কথা ভুলে যায়। দুনিয়ার চাকচিক্য দেখে তারা শুধু দুনিয়াকেই প্রাধান্য দেয়, তাই তাদেরকে দুনিয়াদার বলা হয়।

এ জন্যই দুনিয়ার মোহ ও দুনিয়াদারির বিরুদ্ধে প্রিয়নবী (সা.) বলেছেন—‘অর্থের গোলাম ধ্বংস হোক, ধ্বংস হোক সম্পদের গোলাম, ধ্বংস হোক পোশাকের গোলাম…।’ (বুখারি)

দুনিয়াদারি ও ধন-সম্পদের মোহে পড়া  ব্যক্তির পরণতি ভালো নয়। পরকালে এমন ব্যক্তি ঠিকানা হবে জাহান্নাম। এক হাদিসে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

কিয়ামতের দিন আদম সন্তানকে ভেড়ার বাচ্চার মত অসহায় অবস্থায় আনা হবে। তাকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহ তায়ালা বলবেন—

তোমাকে তো জীবন স্বাস্থ্য ও সুখ দিয়েছিলাম। তোমাকে চাকর-বাকর, ধন-দৌলত দিয়েছিলাম। আরও অনেক নিয়ামত দিয়েছিলাম, কী আমল করে এসেছ তুমি?

সে বলবে : তা সব সঞ্চয় করেছি, তা বৃদ্ধি করেছি এবং যা ছিল তার চেয়েও অনেক বেশি রেখে এসেছি। আমাকে (দুনিয়ায়) ফিরত যেতে দিন সেই সব কিছুই আপনার কাছে নিয়ে আসছি।

আল্লাহ তায়ালা বলবেন : আগে কি নিয়ে এসেছ তা আমাকে দেখাও,। সে বলবে : হে রব, আমি তো সব সঞ্চয় করেছি, তা বাড়িয়েছি এবং যা ছিল তার চেয়েও অনেক বেশি রেখে এসেছি, আমাকে ফেরত যেতে দিন, সবকিছুই আপনার কাছে নিয়ে আসছি।

বান্দার অবস্থা যখন এই হবে যে সে কোন নেক আমল আগে পাঠায়নি তখন জাহান্নামেই তাকে নিয়ে যাওয়া হবে। (তিরমিজি, হাদিস : ২৪২৭)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর