বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

গোপনে মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয় যেসব খাবার

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

আপনি যে খাবারগুলো খাচ্ছেন, তা আপনার মস্তিষ্কে কেমন প্রভাব পড়ছে, সে বিষয়টি জানা উচিত। মস্তিষ্ক হচ্ছে মানব দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আপনার শরীরের কার্যক্ষমতা ঠিক রাখতে এবং মনকে সুস্থ রাখতে, যা ভীষণভাবে কাজ করে। যদি আপনার মস্তিষ্ক সুস্থ না থাকে, তাহলে শরীর কখনোই স্বাভাবিকভাবে কাজ করবে না। আর এমন কিছু খাবার রয়েছে, যেগুলো আমাদের মস্তিষ্কের অনেক ক্ষতি করে। আর সেই খাবারগুলো আমরা প্রতিদিনেই নিজেদের অজান্তেই খেয়ে থাকি।

চলুন জেনে নেওয়া যাক, কোন খাবারগুলো আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর—

চিনিযুক্ত এমন খাবার কখনোই খাবেন না। এমনকি চিনিযুক্ত কোনো পানীয় মুখে দেবেন না। এতে মস্তিষ্কের বড় ক্ষতি হয়। কারণ প্রচুর পরিমাণে কোলড্রিঙ্কস খেলে আপনার স্মৃতিশক্তি কমে যেতে পারে। কোনো কিছু শেখার ক্ষমতা কমে যাবে। ডিমেনশিয়া রোগের ঝুঁকি বাড়বে।

শুধু তাই নয়, বাড়তে পারে অ্যালঝেইমার রোগের ঝুঁকিও। তাই আপনি আগেই সাবধান হন। আর কোনো ধরনের প্রক্রিয়াজাত খাবার কখনো ভুলেও খাবেন না। এই যেমন প্যাকেটজাত খাবার কিংবা ফাস্টফুডে প্রচুর পরিমাণে অস্বাস্থ্যকর চর্বি থাকে এমন খাবার, যা আপনার মস্তিষ্কের কার্যক্ষমতার ওপর খারাপ প্রভাব ফেলে। এসব খেলে আপনার ওজনও  দ্রুতই বাড়তে থাকবে।

এ ছাড়া ভাজাপোড়া খাবার থেকে বিরত থাকুন। যদি আপনি মস্তিষ্ক সুস্থ রাখতে চান, তাহলে পেস্ট্রি, ভাজা খাবার একদমই খাবেন না। এ গুলোতে ট্রান্স ফ্যাট থাকে, যা ধমনীতে সমস্যার সৃষ্টি করে। আর মস্তিষ্কের রক্তপ্রবাহ সঠিকভাবে কাজ করবে না। এতে আপনার স্মৃতিশক্তি কমতে থাকবে। এমনকি স্ট্রোকের ঝুঁকিও বাড়বে। তাই আজ থেকে খাদ্যতালিকা থেকে বাদ দিয়ে দিন এসব খাবার।

আর মদপান থেকে বিরত থাকুন। কারণ অ্যালকোহল প্রচুর পরিমাণে খেলে আপনার মস্তিষ্কের টিস্যুতে কার্যক্ষমতা কমতে থাকবে। স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। আর আপনার চিন্তাভাবনাকে অনেক কমিয়ে দেবে। আপনি ভালো কোনো চিন্তা করতে পারবেন না। সবসময় শরীর ক্লান্ত লাগবে।

সুগার ফ্রি না খাওয়াই ভালো। কারণ এতে মাথাব্যথা হয়, মেজাজের পরিবর্তন হয়, মস্তিষ্কের কাজ করার ক্ষমতা কমে যায়। যদি আপনি এটি খান অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। এ ছাড়া বেশি পরিমাণে লবণ খাবেন না। এতে আপনার ধমনী ভালোভাবে কাজ করা বন্ধ করে দেবে। সে কারণে মস্তিষ্কের রক্ত জমাট বাঁধতে পারে। বিভ্রান্ত লাগবে, স্মৃতিশক্তি কমবে এবং ডিমেনশিয়া রোগ হওয়ার ঝুঁকি বাড়বে।

আর ডায়েট সোডা খাওয়া ছেড়ে দিন। এটি খেলে আপনার উদ্বেগ সৃষ্টি হবে। খিদে কমে যাবে, সেই সঙ্গে স্মৃতিশক্তি কমতে থাকবে। আপনার মনে রাখার ক্ষমতা কমতে থাকবে। শুধু তাই নয়, আপনার মেজাজ ঘন ঘন পরিবর্তন হবে। আপনি চাইলেও আপনার স্মৃতিশক্তি কাজ করবে না। কোনো কিছুই স্মরণে আসবে না। শুধু তাই নয়, আপনার মেজাজ ঠিক রাখতে পারবেন না। কাজ করার ক্ষমতা আপনি আস্তে আস্তে হারিয়ে ফেলবেন।

এ ছাড়া পাউরুটি-পেস্ট্রি খাবেন না। এতে রক্তের শর্করার মাত্রা বেশি থাকে। তা দ্রুত বাড়তে থাকবে এবং মস্তিষ্কের সমস্যার সৃষ্টি হবে। আর আপনার কাজ করার ক্ষমতা কমবে। বেশি অলস হয়ে যাবেন। তাই এ ধরনের খাবার সবসময় এড়িয়ে চলা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর