বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

কুমিল্লায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

শাহ ইমরান, কুমিল্লা প্রতিনিধি
আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৬:৪৮ অপরাহ্ন

মহান বিজয় দিবস। বাঙালি জাতির আত্মগৌরবের দিন। প্রতিবছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করে আসছে।

শনিবার (১৬ ডিসেম্বর) কুমিল্লায় যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিনটির শুরুতে ভোরে কুমিল্লা টাউন হল মাঠ প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়।

পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের, জেলা সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারী, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কুমিল্লা টাউন হলে কেন্দ্রীয় শহিদ মিনার; বঙ্গবন্ধু ম্যুরাল; জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহিদ ডিসি এ কে এম শামসুলহক খান স্মৃতিভাস্কর্য ও শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ; পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত শহিদ পুলিশ সুপার মুন্সী কবীর উদ্দিন আহমেদ স্মৃতিভাষ্কর্য, পুলিশ লাইনে অবস্থিত স্মৃতিভাস্কর্য এবং কটকবাজার মুক্তিযুদ্ধ স্মৃতিভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড, শিশু-কিশোর সংগঠন, সরকারী শিশুসদন, খেলাঘর, কচিকাঁচা মেলার সমাবেশ, কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ, শরীরচর্চা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের বাসভবনস্থ শহিদ ডিসি এ কে এম শামসুল হক খান মঞ্চ, কুমিল্লায় শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ও শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এবং বিজয় র‍্যালি (কুমিল্লা টাউন হল প্রাঙ্গণ হতে শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল প্রাঙ্গণ)মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন।

সন্ধ্যায় টাউন হল প্রাঙ্গণে আতশবাজি প্রদর্শনী জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা। সাংস্কৃতিক অনুষ্ঠান ও লেজার শো,অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর