সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৭:২৪ অপরাহ্ন

চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক, পরিবেশক ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম চৌধুরী (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

সাইফুল ইসলাম চৌধুরীর জানাযার নামাজ বাদ যোহর জামে ইস্কাটন মসজিদে (বাংলামোটর মোড় জনতা ব্যাংকের পিছনে) অনুষ্ঠিত হবে। জানাযা নামাজ শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

চলচ্চিত্র প্রদর্শক ও প্রযোজক সাইফুল ইসলাম চৌধুরী বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি হিসেবে ৩ বার দায়িত্ব পালন করেছেন। এছাড়া সারেন্ডার, বলবানসহ বেশ কিছু ছবি প্রযোজনাসহ অনেক দেশি-বিদেশি ছবির পরিবেশনা করেছেন তিনি। একজন দানশীল মানুষ হিসেবেও তিনি অনেকের পাশে থেকেছেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, একমাত্র কন্যা, জামাতা ও নাতিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

সাইফুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সভাপতি কাজী শোয়েব রশিদ, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল, সিনিয়র সহসভাপতি মিয়া আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও সম্রাট, আজগর হোসেন, আর এস রুবেল, মতিন পাঠান, রফিকুল ইসলাম, খোরশেদ আলম, ঈসা খাঁ সহ সমিতির সব সদস্য শোক জানিয়েছেন। একইসাথে তারা সাইফুল ইসলাম চৌধুরীর শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর