শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান : ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৪:০৫ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোগো।

চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বিক্ষোভ মিছিল হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শনিবার সকালে একটি বিক্ষোভ মিছিল করা হয়।

মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।

সিবগাতুল্লাহ বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। মানুষ হয়ে আরেকজন মানুষকে এভাবে হত্যা করা যায় না। সারাদেশে যেন চাঁদাবাজির মহোৎসব চলছে। পত্রিকা খুললেই সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর চোখে পড়ছে। ইতোমধ্যে দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেড় শতাধিক হত্যাকাণ্ড ঘটেছে। একটি রাজনৈতিক দল ইতিহাস ভুলে গিয়ে আবারো ফ্যাসিবাদী আচরণে লিপ্ত হয়েছে।

তিনি আরো বলেন, এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে আবারো জুলাই ফিরে আসবে। ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। জনগণ যেমন ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছে, ঠিক তেমনভাবেই চাঁদাবাজদেরকেও বিতাড়িত করবে।

তিনি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর