শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে একটি কুচক্রি মহল চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে তিনি আন্তরিকভাবে কাজ করছেন। সেজন্য জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ বর্তমানে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরের দামপাড়া পুলিশ লাইন মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের আগে (বিএনপি জামায়াতের ক্ষমতায় থাকাকালে) এই দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কিভাবে মাথাচাড়া দিয়েছিল, সেটা আমরা দেখেছি। আমরা দেখেছি, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ নিজ এলাকা ছেড়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় চলে এসেছে। একসঙ্গে বোমা হামলা করে জঙ্গিবাদের হুলি খেলা হয়েছিল বাংলাদেশে।

এরআগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচরে ‘ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্র’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিরেন আইজিপি।

আইজিপি বলেন, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এ বাহিনী শৃঙ্খলা বজায় রাখতে সবসময় জিরো টলারেন্সের নীতি গ্রহণ করে থাকে। দুই লাখ সদস্যের এ বিশাল বাহিনী সরকারের বিধিবিধান মেনে অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং  শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। পুলিশ সদস্যরা যথাযতভাবে অর্পিত দায়িত্ব পালন এবং জনগনের আস্তা অর্জন করতে সক্ষম হয়েছে।

ঢাকার বংশালে পুলিশ হেফাজতে বডি বিল্ডারের মৃত্যুর ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘যেকোনো মৃত্যুই অনাকাঙ্খিত। আমাদের হেফাজতে যদি মৃত্যু হয় তাহলে এটার একটা প্রটোকল আছে, সেটা আমরা অনুসরণ করি। কাউকে ছাড় দেওয়ার নীতি অবলম্বন করিনা। যে দায়ী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনা সংগঠিত হলে সাথে সাথে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল ও পোস্টমর্টেম হয়ে থাকে। এসবের প্রতিবেদনের মাধ্যমে যে তথ্য বেরিয়ে আসে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।’

মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় চলমান সহিংসতা সম্পর্কে তিনি বলেন, ‘এ ব্যাপারে বিজিবি কাজ করছে। বিজিবির সাথে পুলিশও কাজ করছে। বিজিবি আমাদের কাছে যে সহযোগিতা চাইবে আইনানুগভাবে আমরা বিজিবিকে সে সহযোগীতা দিবো।’

অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল ওয়ারীশ, এসএম মোস্তাইন হোসাইন, আলী হোসেন, শাকিলা সুলতানা, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফি উল্লাহসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর