শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

ফ্যাসিস্ট শেখ হাসিনার উদ্দেশ্যই ছিল জনগণের টাকা মেরে বিদেশে পাচার করা : রিজভী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৪:২৭ অপরাহ্ন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনসেবা করা ফ্যাসিস্ট শেখ হাসিনার উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্যই ছিল জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করা।

তিনি বলেন,‘আওয়ামী সিন্ডিকেট দেশের নিরীহ মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে। শেখ হাসিনা কিংবা তার পরিবারের বিরুদ্ধে কথা বললে তাদের কারাগারে পাঠানো হতো।’

আজ শনিবার রাজধানীর জুরাইনে বিক্রমপুর প্লাজার সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ,বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.পারভেজ রেজা কাকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র নেতা তানভীর আহমেদ রবিন, মেহেবুব মাসুম শান্ত প্রমুখ।

বর্তমান সরকারের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন,‘প্রতি রাতে কারওয়ান বাজারে ৫০ কোটি টাকার চাঁদাবাজি হয়,তাহলে তো নিত্যপণ্যের দাম বাড়বেই। আপনারা কী করেন? এতোদিনেও সিন্ডিকেট ভাঙতে পারছেন না। জনগণতো বলবেই,শেখ হাসিনার সময়ে জিনিসপত্রের দাম বাড়তো এখনও বাড়ছে। তাহলে তফাৎটা কী?

ঢাকা শহরের মধ্যে যাত্রাবাড়ী জুরাইন এলাকায় সবচাইতে বেশি ডেঙ্গু।’ তিনি ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহবান জানান।

রিজভী বলেন, ‘দেশের প্রতিটি কারাগার ছিল শেখ হাসিনার আয়নাঘর। তার বিরুদ্ধে যারা কথা বলেছে, গণতন্ত্রের পক্ষে যারা কথা বলেছে তাদেরকে সেই ঘরে বন্দী করে রাখা হতো। শুধু বিএনপি নেতা-কর্মী নয়। এদেশের জনগণ যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে তাদের উপর জুলুম নির্যাতন চলেছে।’

আইন-শৃঙ্খলা বাহিনী ও অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন,‘জনগণ আওয়ামী লীগকে বিদায় করে দেশকে মুক্ত করেছে। জনগণ মুক্ত শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। কিন্তু আওয়ামী লীগের দুর্বৃত্তদের কালো টাকা এখনো রয়ে গেছে, তারা নাশকতা করে যাচ্ছে, করবে। আমরা আগেই বলেছিলাম তারা নাশকতা করবে। কারণ সরকারি সংস্থায় আওয়ামী লীগ, ছাত্রলীগের লোক রয়েছে তারা এসব করবে।’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘পল্লী বিদ্যুৎ বোর্ড গঠন করেছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই আওয়ামী লীগ এটাকে ধ্বংস করার পায়তারা করছে। তারা ৫০টি পল্লী বিদ্যুৎকেন্দ্র শাটডাউন করলেন তাদের দাবি-দাওয়া নিয়ে। তাহলে হাসিনার আমলে তা কেন করলেন না? সে সময় দাবি করলেন না কেন? আপনাদের ন্যায্য দাবি থাকতে পারে কিন্তু শাটডাউন করলেন কেন? কার স্বার্থে করলেন? হাসিনাকে প্রত্যাবর্তন করাতে চান? আবার বাংলাদেশ ব্যাংক, বেসিক ব্যাংক লুট করার ব্যবস্থা করতে চান?

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী আরও বলেন, ‘গড়িমসি না করে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচন হলে নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। একজন এমপিকে কিছু না কিছু ভাল কাজ করতে হয়। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে পছন্দ করে নির্বাচিত করবে তিনিই এমপি হবেন। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা ১৬ বছর যুদ্ধ করেছি। আমাদের কথা হল যেই ক্ষমতা আসুক জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হোক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর