শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫৯ অপরাহ্ন

বুধবার শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) উপলক্ষে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা বের হবে, যেটি বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হবে। এ সময় যানজট এড়াতে ওই এলাকায় চলাচলরত গাড়ি চালকদের বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত নিন্মোক্ত রুট পরিহারের জন্য অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার রুট হলো শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্ত্বর-হাইকোর্ট-বঙ্গবাজার-নগর ভবন-গোলাপশাহ্ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক পর্যন্ত।

এছাড়াও শোভাযাত্রা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখার জন্য জন্মাষ্টমীর রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং না করতে; রুট এলাকার আশপাশের সবদোকান শোভাযাত্রা চলাকালীন বন্ধ রাখতে; উচ্চস্বরে পিএ-সাউন্ড সিস্টেম না বাজাতে অনুরোধ করেছে ডিএমপি।

নির্দেশনায় আরও বলা হয়—

*শোভাযাত্রায় প্রারম্ভিক অবস্থা থেকে মিলিত হতে হবে, কোনোক্রমেই শোভাযাত্রার মাঝপথ দিয়ে কোনো ব্যক্তি শোভাযাত্রায় অংশ নিতে পারবে না।

*নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি ব্যাগ, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষতিকারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট ইত্যাদি নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়া যাবে না।

*শোভাযাত্রা চলাকালীন রুটে কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না।

*শোভাযাত্রা চলাকালীন রাস্তায় অহেতুক দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

*সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তখনই আশেপাশের পুলিশকে জানাবেন।

*শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরামর্শ মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

*ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করুন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর