রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে মনোনয়ন চাইবেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ২:৫৫ অপরাহ্ন
মাহিয়া মাহি। (ফাইল ছবি)

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুই আসন থেকে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি।

বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি, কিন্তু হয়ে ওঠেনি।

তবে রাজনীতিতে যেহেতু শেষ বলে কিছু নেই, তাই মাঠে সক্রিয় এই নায়িকা। কাজের ফাঁকে একটু অবসর পেলেই নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চলে যান। কারণ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সামনে সংসদ নির্বাচন। এবারও কি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন? এমন প্রশ্নে গণমাধ্যমকে মাহি জানিয়েছেন, ‘যত দিন বাঁচব আওয়ামী লীগ থেকেই মনোনয়ন চাইব। এবার চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১— এই দুই আসনে মনোনয়ন চাইব। আমার জন্মস্থান চাঁপাই, বেড়ে উঠেছি রাজশাহীতে। দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন, সেখান থেকেই নির্বাচন করতে চাই। দুই এলাকায়ই গণসংযোগ চালিয়ে যাচ্ছি।’

সম্প্রতি মাহি মাতৃত্বকালীন ছুটি শেষে শিগগিরই চলচ্চিত্রের কাজে ফিরবেন বলে জানা গেছে। ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামের একটি সিনেমা দিয়ে কাজ শুরু করবেন। এটি নির্মাণ করবেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর