সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

টি-টোয়েন্টিতে ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন মালয়েশিয়ার বোলার ইদ্রুস

ডেস্ক রিপোর্ট
আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৬:২৫ অপরাহ্ন

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বোলিংয়ে বিশ্ব রেকর্ড গড়লেন মালয়েশিয়ার ডান-হাতি পেসার সিয়াজরুল ইদ্রুস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়া পর্বের (বি) বাছাইপর্বের প্রথম ম্যাচে আজ চীনের বিপক্ষে ৪ ওভারে ৮ রানে ৭ উইকেট নেন ইদ্রুস। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি এই প্রথম কোন বোলার ইনিংসে ৭ উইকেট নিলো। শিকার করা সব ব্যাটারকেই বোল্ড আউট করেছেন ইদ্রুস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের ক্ষেত্রে ইদ্রুস ভেঙ্গেছেন নাইজেরিয়ার পেসার পিটার আহোর বিশ^রেকর্ড। ২০২১ সালে সিয়েরা লিওনের বিপক্ষে ৩ দশমিক ৪ ওভারে ৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন পিটার।

টি-টোয়েন্টিতে পিটারসহ ১২ জন বোলার ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। কিন্তু এতদিন সেরা বোলিং ফিগারের মালিক ছিলেন পিটার। এবার পিটারকে সরিয়ে সবার উপরে ৩২ বছর বয়সী ইদ্রুস।

আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার ভারতের পেসার দীপক চাহারের। ২০১৯ সালে নাগপুরে বাংলাদেশের বিপক্ষে ৩ দশমিক ২ ওভারে ৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

ইদ্রুসের বিশ্বরেকর্ডের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১১ দশমিক ২ ওভারে ২৩ রানে অলআউট হয় চীন। জবাবে ৪ দশমিক ৫ ওভারে ২ উইকেটে ২৪ রান তুলে মালয়েশিয়া। ৮ উইকেটের জয়ে ইদ্রুসের বিশ^রেকর্ডের ম্যাচ স্মরনীয় করে রাখে মালয়েশিয়া।

দেশের জার্সিতে ২৩টি টি-টোয়েন্টিতে ৪৭ উইকেট শিকার ও ২৩ রান করেছেন ইদ্রুস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর