শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?” জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী

ডিগ্রি ৩য় বর্ষের কর্মসূচির সাথে সেশনজট মুক্তহতে ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের একাত্বতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০৭ অপরাহ্ন

সারা দেশ জুড়ে ডিগ্রি ছাত্র-ছাত্রীদের হয়রানি, সেশনজট ও বৈষম্যনিরসনসহ ৩য় বর্ষের ফাইনাল শিক্ষার্থীদের অটো প্রমোশন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্বতা পোষণ করেছে ডিগ্রি ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্বতা পোষণ করে তাঁরা বলেন, ডিগ্রি ৩য় বর্ষের ভাই-আপুরা দীর্ঘ ৬/৭ বছরের সেশনজট, হয়রানি ও বৈষম্যের শিকার। আমরা সবাই আমাদের নিজেদেরও সমস্যা সমাধানের লক্ষ্যে একাত্বতা করছি। ডিগ্রি কোর্সের সেশনজট চিরতরে বন্ধ করতে হলে আমাদের সমস্যা নিরসনে অটোপাস দিতে হবে এবং ৩য় বর্ষের ফাইনাল শিক্ষার্থীদের অটো প্রমোশন দিয়ে আমাদের সবার দ্রুত এক সাথে ফলাফল ঘোষণা করতে হবে।

জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কোর্সে অধ্যায়নরত ছাত্রছাত্রীদের বেশিরভাগই নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সের এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। জীবিকার তাগিদে পড়ালেখার পাশাপাশি অনেকেই কর্ম করেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনেক সময় নিজেদের কর্ম বা চাকুরিও ছেড়ে দিতে হয়। এসব শিক্ষার্থীরা কর্মব্যস্ত থাকায় তাদের অ্যাকাডেমিক কার্যক্রমে প্রভাব পড়ছে। দেশে করোনা মহামারি, রাজনৈতিক অস্থিরতা, কোটা আন্দোলন হয়েছে। এরই মাঝে বন্যা পরিস্থিতি নিয়ে দীর্ঘসময় ধরেই পড়াশোনার বাইরে থাকায় তাদের শিক্ষাজীবনে ক্ষতিকর প্রভাব পড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এদিকে সেশনজট নিরসনে অটোপ্রমোশনের দাবিতে রোববার ডিগ্রি শিক্ষার্থীদের নতুন কর্মসূচি করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে নতুন কর্মসূচির বিষয়ে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের কর্মসূচির বিষয়ে ঢাকা বিভাগীয় ও কেন্দ্রীয় টিমের অন্যতম সমন্বয়ক মামুন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

এতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৯ সেপ্টেম্বর) সারা দেশে যেসব স্থানে আমাদের ডিগ্রি বৈষম্যনিরসন ছাত্র আন্দোলন হয়েছে, সেসব পয়েন্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অভিমুখে নতুন কর্মসূচি পালিত হবে।

রোববার ‘লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয়’ কর্মসূচি সফল করতে আমরা সকল ডিগ্রির সকল ফাইনাল শিক্ষার্থীরাসহ সকল ডিগ্রি শিক্ষার্থীদের উপর হওয়া অবহেলা, অবিচার ও জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে শিক্ষার্থী জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করবো। ডিগ্রি শিক্ষার্থীদের সেশনজট নিরসনসহ ন্যায্য অধিকার আদায়ে অটো প্রমোশনের ১দফা দাবিতে জড়ো হবে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে ডিগ্রি ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে আগ্রহী। আমরা সবাইকে নিয়েই সমস্যা গুলোর সমাধানে ডিগ্রি বৈষম্য নিরসনে কাজ করতে চাই।

কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয়ভাবে সকাল ৯ ঘটিকায় গাজীপুরের বোর্ড বাজারস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর