বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ডেঙ্গু সচেতনতায় কোটি কোটি টাকা খরচ হয়েছে : এলজিআরডি মন্ত্রী

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ন

দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা ও সরকারের করণীয় নিয়ে প্রশ্ন উঠেছে সংসদে। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বললেন, ‘আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব তার সবটুকু করেছি। ডেঙ্গু সচেতনতায় বছরের প্রথম থেকে কোটি কোটি টাকা খরচ করে মন্ত্রণালয় বিজ্ঞাপন দিয়ে জনগণকে সচেতন করেছে।’

গতকাল মঙ্গলবার সংসদে ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর বিল, ২০২৩’-এর ওপর আলোচনায় জাতীয় পার্টির (জাপা) এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ডেঙ্গু নিয়ে কথা বললে জবাবে মন্ত্রী এ কথা বলেন।

দেশ জুড়ে চলমান ডেঙ্গুর প্রকোপ থেকে রেহাই পেতে সাধারণ মানুষের মধ্যে মশারি বিতরণের পরামর্শ দেন শামীম হায়দার পাটোয়ারী। তার মতে, ১ কোটি মশারি বিতরণ করলেই ডেঙ্গু অর্ধেক কমে যাবে। কারণ, যে রোগীর ডেঙ্গু হয়, তাকে যে মশা কামড় দেবে, ঐ মশা সুস্থ মানুষকে কামড় দিলে তারও ডেঙ্গু হবে। এ সহজ পদ্ধতি প্রয়োগ করলে ৫০ শতাংশ হতাহত কমে যাবে।

জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরে মশারি কেনার সামর্থ্য নেই এমন মানুষ আছে বলে আমার জানা নেই। কিন্তু মশারি ব্যবহার না করার প্রবণতা আছে। অনেকেই মশারি ব্যবহার করে না।

বিলের ওপর জনমত যাচাইয়ের আলোচনায় অংশ নিয়ে জাপার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ডেঙ্গু মশা গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে। মশা মারতে কামান দাগানোর কথা ছিল, প্রয়োজনে কামান দাগাতে হবে। আমি তো মনে করি, ডেঙ্গু প্রতিরোধ খুব সহজ ব্যাপার, ১ লাখ স্বেচ্ছাসেবক নিয়োগ করেন, তারা বাড়িতে বাড়িতে গিয়ে লার্ভা পরিষ্কার করবে, ওষুধ দিয়ে আসবে। এখন ওষুধটা যদি ভেজাল হয়, তাতে কোনো কাজ না করলে ডেঙ্গু তো বাড়বেই, খুব স্বাভাবিক। একই সঙ্গে বিশেষজ্ঞদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীকে আলোচনায় বসার অনুরোধ জানান তিনি।

জবাবে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ডেঙ্গুর কারণে গোটা জাতি উদ্বিগ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন তুলে ধরে মন্ত্রী বলেন, এ বছর পৃথিবীতে ডেঙ্গুর ভয়াবহতা দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, পৃথিবীর ৫০ শতাংশ লোক ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর