সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ঢাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যোগে ‘বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি’ পেলেন ১০০ মুক্তিযোদ্ধার সন্তান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৭:২৭ অপরাহ্ন
১০০ জন মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের ‘বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি’ দেওয়া হয়েছে।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১০০ জন মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের ‘বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি ২০২৩’ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ মঞ্চের আয়োজনে এনআরবিসি ব্যাংকের সৌজন্যে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান ও আলোচনার সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ঋণ কখনো শোধ করা যাবে না। তাদের সন্তান ও প্রজন্মদের এনআরবিসি ব্যাংকের সৌজন্যে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগকে সাধুবাদ জানাই। শিক্ষার্থীদের কল্যাণে মুক্তিযুদ্ধ মঞ্চের এ উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১০০ জন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মদের শিক্ষাবৃত্তি প্রদান করতে পেরে আমরা অনেক গর্বিত।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মদের পাশে দাঁড়ানোর জন্য এনআরবিসি ব্যাংকের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। মুক্তিযুদ্ধ মঞ্চ বীর মুক্তিযোদ্ধা পরিবারদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এনআরবিসি ব্যাংকের মতো প্রত্যেকটি প্রতিষ্ঠানকে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল মঈন, ভাস্কর্য শিল্পী রাশা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর