বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

দেশের গণমাধ্যমগুলোকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মন্ত্রী বলেন, যে আয়নায় আমরা চেহারা দেখি, সেটা যত পরিষ্কার হবে, চেহারা তত নিখুঁত দেখতে পারবো। গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের আয়না। তাই সে গণমাধ্যমকে নিখুঁত রাখার দায়িত্ব তাদেরকেই পালন করতে হবে। আমি আশা করি সম্পাদকরা সে দায়িত্ব পালন করেন। তবে এ উদ্যোগগুলো আমার মতে পূর্ণাঙ্গতা পায়নি। ফলে দেশের গণমাধ্যমগুলোকে আমরা শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পারিনি। বিগত সরকারকে অবশ্যই এর দায় বহন করতে হবে।

তিনি আরো বলেন, আমরা সব পক্ষকে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে ঐক্যবদ্ধ করতে চাই। আমরা যদি শুরুতে লক্ষ্যের ব্যাপারে ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে সে উদ্যোগ আগের মতো ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।

মন্ত্রী বলেন, সাংবাদিকতা এমন এক পেশা, যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। একইসঙ্গে দেশ ও জাতির সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

তিনি আরো বলেন, যখনই আমরা ভিন্নমত চর্চার মধ্যে থাকি, তখন সচেতন বা অচেতনভাবেই আমাদের মধ্যে একটা প্রতিক্রিয়া কাজ করে, নিজের মতের পক্ষে দৃঢ়তা দাঁড়ায়।আমাদের প্রত্যেকেরই চিন্তা ও আদর্শ আছে। তবে শুধুমাত্র প্রতিক্রিয়ার মধ্যে না থেকে যেকোনো ভিন্নমতকে ইনক্লুসিভ কাঠামোর মধ্যে নিয়ে কীভাবে তা একটি অনুষঙ্গের মধ্যে দাঁড় করানো যায়।

সেমিনারে উপস্থিত ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ডেইলি ওয়াদা সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর