শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

দেশের মহাউন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য অঞ্চলের কৃষকরা : পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৮:৩৯ অপরাহ্ন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশে কৃষির ব্যাপক উন্নয়ন হচ্ছে। পার্বত্য কৃষকদের লাঙল-মই এর পরিবর্তে এখন চাষাবাদের জন্য আধুনিক মেশিনারিজ প্রদান করা হচ্ছে। একফসলী দুফসলী জমি হিসেবে চিহ্নিত না হয়ে জমিতে এখন সারা বছর চাষাবাদ হচ্ছে। বিনামূল্যে কৃষকদের মাঝে গাভী বিতরণ, সাড়ে ৪৪ হাজার মানুষকে বিনামূল্যে সোলার বিতরণ করা হয়েছে। মহাউন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য অঞ্চলের কৃষকরা।’

আজ সোমবার রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠি মিলনায়তনে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও এসআইডি-সিএইচটি, ইউএনডিপি প্রকল্পের আওতায় কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদূর ঊশৈসিং এমপি আরও বলেন, কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক ও কৃষির উন্নয়নে কৃষি ব্যাংক, সমবায় ব্যাংক তৈরি করেছেন। কৃষকরাই দেশের মানুষকে বাঁচিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্যমন্ত্রী বীর বাহাদূর ঊশৈসিং এমপি।

আওয়ামীগ সরকার ১৯৯৬ সালে সরকারের ক্ষমতায় এসে রাজনৈতিকভাবে পাহাড়ে শান্তি এনেছেন। ১৯৯৭ সালে মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ ছাড়াই পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়ন করেছেন। বর্তমানে পাহাড়ের উন্নয়ন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। কৃষকবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের ভুর্তুকি দিয়ে সার, কৃষি, আধুনিক যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করছেন। দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। পার্বত্য চট্টগ্রামের কৃষকরা এর অংশীদার। দেশের শিক্ষা, স্বাস্থ্য সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম দেশের বোঝা নয়, দেশের গুরুত্বপূর্ণ সম্পদ বলে মন্তব্য করেন মন্ত্রী বীর বাহাদুর এমপি।

জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য হারুনুর রশীদ, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীসহ জেলা পরিষদের অন্যান্য সদস্য।

সভাশেষে জেলার ১০ উপজেলার ৩২০ জন কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন অতিথিরা।

এর আগে মন্ত্রী আজ সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান কার্যালয়ে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নের চিন্তা আওয়ামী লীগ সরকারের মতো আর কোনো সরকার করেনি। পার্বত্য অঞ্চলে শিক্ষার হার আগের তুলনায় অনেক বেড়েছে। মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নের একমাত্র সফল রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মন্ত্রী সাংবাদিকদের সরকারের উন্নয়নের সঠিক চিত্র সারাবিশ্বে তুলে ধরার আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ও সরকারের যুগ্মসচিব হারুন-উর-রশীদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ পার্বত্য উন্নয়ন বোর্ড ও প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর