শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গণতান্ত্রিক উত্তরণে খালেদা জিয়া এখনো অনিবার্য আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচন প্রস্তুতির বিষয়ে অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা বজায় রেখেছে : প্রেস সচিব ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : ডা. শফিকুর রহমান নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কমিশনার সমবেদনা জানিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের চিঠি দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে: মির্জা ফখরুল তারেক রহমান দেশে আসতে আইনগত বাধা আছে বলে জানা নেই : ড. আসিফ নজরুল রাঙামাটি জেলা এনসিপির প্রধান সমন্বয়কারীর পদত্যাগ নির্বাচনে এককভাবে অংশ নিচ্ছে জাতীয় পার্টি, ‘চমক আছে’ বললেন নেতারা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল দেশের আদালতে প্রথমবারের মতো ব্রিটিশ এমপির সাজা বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব, জানুন কারণ খাগড়াছড়িতে সাংবাদিকদের ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: গুলিতে প্রাণ গেল ১ জনের, আহত ৩

নতুন পাসকি এনক্রিপশন ফিচার চালু করল হোয়াটসঅ্যাপ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:১০ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপ আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ‘পাসকি এনক্রিপশন’ সুবিধা চালু করেছে। নতুন এই ফিচারে পাসওয়ার্ড বা জটিল এনক্রিপশন কোড মনে রাখার দরকার নেই। এ ফিচারে আঙুলের ছাপ, মুখাবয়ব শনাক্তকরণ বা ফোন স্ক্রিন লকের মাধ্যমেই চ্যাট ব্যাকআপ রাখতে পারবেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীরা ফোনে আগে থেকেই থাকা বায়োমেট্রিক অথেনটিকেশন — যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা স্ক্রিন লক ব্যবহার করেই ব্যাকআপ এনক্রিপশন সক্রিয় রাখতে পারবে।
সুবিধাটি চালু করতে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সেটিংস → চ্যাটস → চ্যাট ব্যকআপ → এন্ড-টু-এন্ড-এনক্রিপশন ব্যাকআপ–এ গিয়ে এনক্রিপশন অন করতে হবে।
হোয়াটসঅ্যাপ, গুগল ড্রাইভ কিংবা আইক্লাউড কেউই পাসকি এনক্রিপশন সক্রিয় করার পর চ্যাট ব্যাকআপের কোনো তথ্য দেখতে পারবে না। অর্থাৎ সম্পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণে থাকবে ব্যবহারকারীর চ্যাট ইতিহাস, ছবি, ভিডিও ও ভয়েস নোট।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন এ নিরাপত্তা ফিচারটি ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করবে।
হোয়াটসঅ্যাপ প্রথমবারের মতো ২০২১ সালে চ্যাট ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করে। অন্য বড় মেসেজিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে এটি ছিল যুগান্তকারী উদ্যোগ। তবে সেই সুবিধা ব্যবহার করতে ব্যবহারকারীদের পাসওয়ার্ড তৈরি করতে হতো, অথবা ৬৪ অঙ্কের এনক্রিপশন কোড সংরক্ষণ করতে হতো। এতে ফোন হারালে বা নতুন ডিভাইসে স্থানান্তরের সময় সমস্যায় পড়তো হতো ব্যবহারকারীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর