বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

নতুন বছরের বই বিতরণ করেছে ইসলামিক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪, ৬:৫১ অপরাহ্ন

ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শতাধিক শিক্ষার্থীসহ দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ সোমবার সকালে ফাউন্ডেশনের বায়তুল মুকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরের  বই বিতরণ করা হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অনুষ্ঠানে গণশিক্ষা প্রকল্পের আওতায় ঢাকা জেলার পাঁচটি জোনের প্রায় ৪০০ জন শিক্ষার্থী ও ৩৪ টি দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার প্রায় ৫০ জন শিক্ষার্থীর হাতে নতুন শিক্ষা বছরের বই তুলে দেয়া হয়। ঢাকা মহানগরীর প্রায় ৪৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও তাদের অভিভাবকবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ

ছাড়াও, সোমবার সারাদেশে গণশিক্ষা কেন্দ্রের ৭৩ হাজার ৭’শ ৬৮ টি প্রাক প্রাথমিক ও কোরআন শিক্ষা কেন্দ্রে ২৪ লাখ ৩৪ হাজার ৩৪৪ জন শিক্ষার্থীসহ ১ হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে বই বিতরণের মাধ্যমে পালিত হয় ‘বই উৎসব ২০২৪’।

উল্লেখ্য, এ বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাঃ বশিরুল আলম। অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোঃ আশরাফুল মমিন খান ও দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্প’র প্রকল্প পরিচালক মোঃ আব্দুস সবুর অনুষ্ঠানে বক্তৃতা করেন।

ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমান এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, উপ-সচিব ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাহিনা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর