সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে মাঠে থাকবে বিএনপি : রিজভী ডিসেম্বরজুড়ে কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ভূমি কর্মকর্তার হুমকি গণতন্ত্রের সংগ্রাম ও আত্মত্যাগের অবিস্মরণীয় প্রতীক এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন কপ সম্মেলনে যোগ দিতে ৯ নভেম্বর তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পরীমণি ও সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাসিনা-কামালের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার উদ্যোগ

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংগৃহীত ছবি

ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসার আবেদন করার সময় সব তথ্য সঠিক ও সত্য দেওয়ার পাশাপাশি তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত অর্থ দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাসটি।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মার্কিন দূতাবাস বলেছে, ‘আপনার ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আপনারই। নিজেই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিন অথবা পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সাহায্য নিন।’
ভিসা-সংক্রান্ত কাজে তৃতীয় পক্ষের সেবা নেওয়ার বিষয়ে সতর্ক করে দূতাবাস আরও বলেছে, ‘তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকুন।’
এর আগে ভিজিটর ভিসা নিয়ে দেওয়া আরেকটি পোস্টে মার্কিন দূতাবাস বলেছে, ‘আপনি যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন বলে কনস্যুলার অফিসার নিশ্চিত না হলে, তিনি আপনার ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা আপনার নিজের দায়িত্ব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর