রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি শহীদ মিনার থেকে নতুন কর্মসূচির ডাক দেবে জুলাই ঐক্য জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান দুই দিনে ঢাকায় ১৪টি জনসভা করবেন তারেক রহমান ‘জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন’ রয়টার্সকে তারেক রহমান ভারতের ওপর থেকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিলেন ট্রাম্প সপ্তাহের সেরা চাকরি সরাইলে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নির্বাচনী সভা ও র‌্যালি অনুষ্ঠিত ওপর মহল থেকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে: সাবেক এমপি জিয়াউল হক মৃধা অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে ২৪ ঘণ্টায় ৩০০ জন গ্রেফতার বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহত বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর সাংগঠনিক ভিত্তি নেই: জুনায়েদ আল হাবিব

নিরীহ লোকের বিরুদ্ধে মামলা করলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৪:২৫ অপরাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা নিরীহ লোকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করছে, টাকা হাতিয়ে নেয়ার জন্য মামলার ভয়ভীতি দেখাচ্ছে- তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা  নেয়া হবে।

তিনি বলেন,যারা হয়রানিমূলক মামলা দায়ের করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
উপদেষ্টা আজ দুপুরে রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

পুলিশ পুরোদমে কাজ করতে পারছে না বলে জনগণের মধ্যে গুঞ্জন রয়েছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গত ৫ আগস্টের পর পুলিশের যে অবস্থা হয়েছে, সে অবস্থা থেকে অনেকটা উত্তরণ ও উন্নতি ঘটেছে।

তিনি বলেন, পুলিশের মধ্যে একটা ট্রমা কাজ করেছে। তবে আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমাদের আরো কিছুদিন সময় দিতে হবে।

কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে  দুর্নীতি হয়েছে-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শুধু কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে নয়, সারের ক্ষেত্রে বিরাট দুর্নীতি হয়েছে। আমরা তদন্ত করছি। যারা দোষী সাক্যস্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা  নেয়া হবে। এ বিষয়ে দু’একজনকে ইতোমধ্যে কাস্টোডিতে নেয়া হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের  কাছে তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নাই। তবে আপনাদের কাছে এ ধরনের তথ্য থাকলে তা দিয়ে আপনারা সহায়তা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পুরস্কৃত করা হবে।

তিনি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য খুঁজে বের করার অনুরোধ করেন। উপদেষ্টা এসময় জানান, ৫-৭ আগস্ট কোনো সরকার ছিলো না। সে সময় বেশিরভাগ অপরাধী দেশ ছেড়ে পালিয়ে গেছে।

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার প্রেক্ষিতে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে মিডিয়ায় বিস্তারিত বলেছেন। ভারতের সঙ্গে এ সংক্রান্ত আমাদের চুক্তি রয়েছে। এ চুক্তিকে আমরা অবশ্যই অনুসরণ করবো।

এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা বিজিবি রাজশাহী সেক্টর সদর দপ্তর ও রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি)-এ কর্মরত অফিসারদের জন্য অনুষ্ঠিত দরবারে বক্তব্য রাখেন। তিনি সেখানে হাউজ গার্ড পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

তাছাড়া উপদেষ্টা আজ সকালে নওগাঁ জেলার পতœীতলা উপজেলায় ১৪ বিজিবি পতœীতলা ব্যাটালিয়ন পরিদর্শন করেন। সেখানে তিনি কৃষি জাদুঘর পরিদর্শন করেন এবং বিজিবি পরিচালিত কৃষি খামার ঘুরে দেখেন। পরিদর্শনকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর