বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৫:২২ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।

শনিবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা তদন্তকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ তাদেরকে (বিএনপি) চিহ্নিত করে ফেলেছে। তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিদেশিদের কাছে ধরনা ধরেও কোনো কাজ হবে না। তারা কয়েক দিনের মধ্যেই বুঝতে পারবে, তারা জনগণের কাছ থেকে সরে গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাঙালি জাতি সব সময় সঠিক কাজটি করে। তারা আলোকিত বাঙালি। বাংলাদেশ আজ কোন জায়গা থেকে কোথায় এসেছে এটা দেশের জনগণ ভালো করেই জানেন। আমি সারা দেশের খবর জানি। তারা আর অন্ধকারে নিমজ্জিত হতে চান না। দেশের মানুষ জানেন যতদিন প্রধানমন্ত্রী বেঁচে থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে। জনগণ কোনো ভুল করবে না।

অনুষ্ঠানে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, মানিকগঞ্জের জেলা প্রশাসক আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর