রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন কপ সম্মেলনে যোগ দিতে ৯ নভেম্বর তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পরীমণি ও সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাসিনা-কামালের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার উদ্যোগ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান মানিক পশারীর দাফনে বাধা : মুক্তিযোদ্ধাদের নিন্দা ৬১ বসন্তে কিং খান ব্যারিস্টার ফুয়াদকে তলব করলেন ট্রাইব্যুনাল ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী

পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় কঠোর নিন্দা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩, ১০:৫৬ পূর্বাহ্ন
উপহারের কোরআন হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

‘বাক স্বাধীনতার’ দোহাই দিয়ে পবিত্র কোরআন পোড়ানোর মতো ‘হীন’ কাজের কঠোর নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এ ধরনের কাজ রাশিয়ায় দণ্ডনীয় অপরাধ।

গত বুধবার ডাগেস্টেনের ডারবেন্টের জুমা মসজিদে যান পুতিন। সেখানে মসজিদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ওই সময় পুতিনকে কোরআন শরীফের একটি কপি উপহার দেওয়া হয়।

যেসব পশ্চিমা দেশ কোরআন পোড়ানোকে কোনো অপরাধ হিসেবে গণ্য করে না সেসব দেশের সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেন, ‘কোরআন মুসলিমদের জন্য পবিত্র এবং অন্যদের জন্যও এটি পবিত্র হওয়া উচিত।’ এছাড়া কোরআন উপহার দেওয়ায় মসজিদের প্রতিনিধিদের ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ধর্মীয় গ্রন্থের পবিত্রতা রক্ষায় যেসব নিয়ম-নীতি রয়েছে সেগুলো মেনে চলবেন।

গত বুধবার পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহমে মসজিদের সামনে কোরআন পোড়ানোর মতো হীন কাজ করেন এক উগ্রবাদী। জানা গেছে, ওই উগ্রবাদী ইরাক থেকে পালিয়ে সুইডেনে আশ্রয় নিয়েছিলেন। আর কোরআন পোড়ানোর আগে পুলিশের কাছ থেকে লিখিত অনুমোদন নেন তিনি।

এমন ঘটনায় আরবসহ মুসলিম বিশ্বের সকল দেশ নিন্দা জানিয়েছে।

এদিকে পুতিন যে জুমা মসজিদে গিয়েছিলেন সেটি রাশিয়ার সবচেয়ে পুরোনো ও পুরো বিশ্বের মধ্যে অন্যতম প্রাচীন একটি মসজিদ।

সূত্র: দ্য নিউ আরব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর