সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

পরিবেশ মন্ত্রণালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩, ৬:০১ অপরাহ্ন

আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে অধীন দপ্তর ও সংস্থাগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে।

সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ অধীন দপ্তর ও সংস্থা প্রধানগণের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন সহ উর্ধতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের পরিচালক সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী, রাবার বোর্ড এর চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন আহমেদ, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মো: জয়নাল আবেদীন এবং বন গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক ডক্টর রফিকুল হায়দার নিজ নিজ দপ্তর/ সংস্থার পক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ বলেন, দেশের জনগণের কল্যাণে বা তাদের পক্ষে কাজ করতে পারা সৌভাগ্যের বিষয়। এ সৌভাগ্য সকলের জীবনে আসে না। তাই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও অধীন দপ্তর ও সংস্থায় নিয়োজিত সকলকে দেশবাসীর জন্য একটি নির্মল বাসযোগ্য পরিবেশ উপহার দিতে নিবেদিত হয়ে কাজ করতে হবে। স্ব স্ব দপ্তরের কাজে স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর