বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি

রাজশাহী ব্যুরো
আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে হিসাব বিজ্ঞান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. নাঈম হাসান সভাপতি এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. শামীম হোসান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) আনন্দমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে চড়ুইভাতি অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে সংগঠনটির প্রতিষ্ঠাতা, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুন অনলাইনে যুক্ত ছিলেন।

এদিকে বিগত কমিটির কার্যনির্বাহী সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি মো. নাঈম হাসান, সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন ও মো. রাইসুল ইসলাম আকাশ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। এছাড়াও নতুন কমিটিতে ৫৮ জন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম হোসেন মুন ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাবনা জেলার শিক্ষার্থীদের মেধাচর্চার মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা আলোচনায় তুলে ধরেন।

তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে জননেত্রী শেখ হাসিনাকে ভোটের মাধ্যমে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার কথা উল্লেখ করেন।’

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইব্রাহিম হোসেন মুন এর সহধর্মিণী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্তন কৃতি শিক্ষার্থী ও রাবি ছাত্রলীগের সাবেক নেত্রী আয়েশা সিদ্দিকা শিমুল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখার সভাপতি ও সংগঠনের সাবেক সভাপতি মো. রকিবুল ইসলাম জয়। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মনির রুহানি।

এদিন সংগঠনটির পক্ষ থেকে দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে অনুষ্ঠানে রাবি ছাত্রলীগের ২৬ তম সম্মেলনে পাবনা জেলার শিক্ষার্থী জাহিদ হাসান সোহাগ ও নাশরাত আর্শীয়ানা ঐশী-কে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর