শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে আবারও উঠে এসেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

বুধবার (৩১ মে) ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে এই মুকুট পুনরুদ্ধার করেন তিনি। গত ডিসেম্বরে মাস্কের কাছ থেকেই শীর্ষ ধনীর মুকুট ছিনিয়ে নিয়েছিলেন ৭৪ বছর বয়সী আর্নল্ট। তবে এরপর থেকে বেশ কয়েকবার সম্পদের ব্যবধানে একে অপরকে ছাপিয়ে যান তারা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সে এ তথ্য দেওয়া হয়েছে।

এদিন ৭৪ বছর বয়সী ফরাসি ধনকুবের বার্নার্ড আরনল্টের প্রতিষ্ঠান এলভিএমএইচের শেয়ারের মূল্য ২ দশমিক ৬ শতাংশ কমে যাওয়ার পরই ধনীর তালিকায় দ্বিতীয়স্থানে নেমে যান তিনি। আরনল্টকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসেন মাইক্রোব্লগিং সাইট টুইটারের বর্তমান মালিক ইলন মাস্ক।

ইলন মাস্কের জন্ম ১৯৭১ সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়। বাবা ছিলেন একজন প্রথিতযশা প্রকৌশলী। মা ছিলেন জনপ্রিয় কানাডিয়ান মডেল। আজ যে খ্যাতি, যে প্রতিপত্তি ইলনের, তার ভিত তৈরি হয়েছে সেই শৈশবেই।

বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়লেও বিলাসী পণ্যে মানুষের আগ্রহ কমেনি। আরনল্টের প্রতিষ্ঠিত এলভিএমএইচের অধীনে বিলাসী কোম্পানির বেঁচা-বিক্রি ভালো থাকায় তার সম্পদও বেড়েছিল।কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতি হওয়ায় এখন বিলাসী পণ্যের ওপর মানুষের আগ্রহ কমে যায়। বিশেষ করে চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই কম।

আরনল্টের এলভিএমএইচের শেয়ার গত এপ্রিল থেকে প্রায় ১০ শতাংশ কমে। আরনল্টকে এমনও দিন দেখতে হয়েছে— যেদিন মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তার মোট সম্পত্তি থেকে ১১ বিলিয়ন ডলার উধাও হয়ে গেছে।

অপরদিকে এ বছর এখন পর্যন্ত মাস্কের সম্পত্তির পরিমাণ বেড়েছে ৫৫ দশমিক ৩ বিলিয়ন ডলার। মূলত যুক্তরাষ্ট্রের অস্টিনে অবস্থিত টেসলার কারণেই তার সম্পদ বেড়েছে।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের হিসাবে, বর্তমানে শীর্ষ ধনী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৯ হাজার ২০০ কোটি ডলার। আর দ্বিতীয় স্থানে থাকা আর্নল্টের মোট সম্পদ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০০ কোটি ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর