শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির অগ্রদূত : সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৫:১১ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির অগ্রদূত। বঙ্গবন্ধু আজীবন শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে গেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আজন্ম লালিত সাম্য ও বৈষম্যমুক্ত সোনার বাংলা’র আধুনিক রুপ সুখী সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে উঠবে। এ লক্ষ্য পূরণে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সকল নেতা-কর্মী সক্রিয়ভাবে কাজ করছে।

বুধবার (৩ এপ্রিল) চাঁদপুর ফরাক্কবাদ ডিগ্রী কলেজের গান্ধী ভবনে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন বাসীর আয়োজনে এতিমখানা, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শ্রীলংকা এবং পাকিস্তান খাদ্য ও জ্বালানী ঘাটতি নিয়ে দেউলিয়া হয়ে গেছে। অনেক উন্নত দেশ তাদের আর্থিক অবস্থা নিয়ে হিমশিম খাচ্ছে। আর সকল প্রতিবন্ধকতা পিছে ফেলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। সমৃদ্ধ দেশ গঠন ছাড়াও আমরা সব সময় যে কোন দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকি-যা অতীতের কোন সরকারের নেতা-কর্মীরা কখনোই থাকেনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা আবু নঈম পাটওয়ারী দুলাল।

এসময় ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল হক মজুমদারের সভাপতিত্বে এবং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান মিজির সঞ্চালনায় চাঁদপুর জেলা-উপজেলা এবং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর