বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

বন্যার্তদের পাশে বুবলী

ডেস্ক রিপোর্ট
আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

ভয়াবহ বন্যায় দেশের বেশ কিছু জেলার লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন দেশের সর্বস্তরের মানুষ। পিছিয়ে নেই চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরাও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও শেয়ার করেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। যেখানে দেখা যায় বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। পাশাপাশি তিনি বলেন, বন্যার্তদের উপহারসামগ্রী পৌঁছানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ভিডিও শেয়ার করে বুবলী লিখেছেন, ‘বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে, কারণ এটা আমার মানসিক শান্তি। সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষ এগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে।’
এ অভিনেত্রী শেষে লেখেন, ‘কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করব বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।’

বুবলীর এ কাজের প্রশংসা করে একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, এরকম আরও ভালো কাজে আপনি এগিয়ে আসুন, দেশের কল্যাণে আপনার ভালো কাজের জন্য আল্লাহ উত্তম জাযাক দান করুন আমিন।’ আরেকজন লিখেছেন, ‘অসংখ্য ধন্যবাদ আপনার জন্য, আপনি যেভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন সঠিকভাবে যেন প্রত্যেকটা পরিবার পায় সেরকম সুব্যবস্থা করে সবার কাছে পৌঁছিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর